মোদি-অমিত শাহ আচরণবিধি লঙ্ঘন করছেন, কংগ্রেসের অভিযোগ

ফাতেহ ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি প্রধান অমিত শাহর বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেয়ায় আজ আদালতে যাচ্ছে কংগ্রেস। তাদের অভিযোগ, নির্বাচনী প্রচারে সেনাবাহিনীকে ব্যবহার করার মাধ্যমে আচরণবিধি ভাঙছেন তারা।

রোববার কংগ্রেস মুখপাত্র অভিষেক মানু সিংভি এ কথা জানান। তিনি বলেন গত মাসে পুলওয়ামা হামলাকে ঘিরে যে কোনো ধরনের নির্বাচনী প্রচারণার কাজে সেনাবাহিনীর ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন।

এরপরও মোদি ও অমিত শাহ নির্বাচনী প্রচারণায় তাদের ব্যবহার করছেন বলে অভিযোগ করেন মানু সিংভি। বার বার নির্বাচন কমিশনে অভিযোগ তুললেও এ ইস্যুতে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।

আগের সংবাদমিশরের মসজিদসমূহে স্পিকার ব্যবহারের ওপর সীমাবদ্ধতা
পরবর্তি সংবাদবিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানে বাধা, পুলিশের ফাঁকা গুলি