
ফাতেহ ডেস্ক
ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাকার্তায় কয়েক দিনের টানা বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৯ জন। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ১২ হাজারের বেশি বাসিন্দাকে।
ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ ভবন, সেতু এবং সড়ক। প্রতিকূল পরিবেশে ব্যাহত হচ্ছে ত্রাণ সহায়তা কাজ। বন্যা ও ভাঙনে বেংকুলু প্রদেশের নয় জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বেশ কিছু এলাকা যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বৃষ্টি বাড়লে দুর্যোগের ভয়াবহতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র।
