অস্থির লিবিয়া : ত্রিপলি ত্যাগ করেছেন ৩৯ হাজার নাগরিক

ফাতেহ ডেস্ক

লিবিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে সেদেশের রাজধানী ত্রিপলি থেকে ৩৯ হাজার নাগরিক নিজেদের বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে এমন তথ্য।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক ত্রিপলির ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন মাইগ্রেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন জরিপ অনুযায়ী, ত্রিপলিতে মানব অনুপযুক্ত এবং দ্বন্দ্ব বৃদ্ধি হওয়ার কারণে ৩৯ হাজার নাগরিক নিজেদের বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

স্টিফেন ডোজারিকের বিবৃতি অনুযায়ী, বেসামরিক এলাকায় ক্রমাগত সংঘর্ষ এবং তাদের উপর রকেট বোমা হামলার দরুণ জাতিসংঘ উদ্বিগ্ন রয়েছে।

এই এলাকায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ফলে জনগণ মৌলিক চাহিদার সংকটে পড়েছেন। এই এলাকায় বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাট, পানির ঘাটতি এবং খাদ্য, ঔষধ ও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।

তিনি দ্বন্দ্ব সংগঠিত দলগুলোর নিকটে নাগরিকদের সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছেন।

আগের সংবাদবাংলাদেশ সফরে আসবেন শায়খ জুলফিকার আহমদ নকশাবন্দী
পরবর্তি সংবাদইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৯ জনের মৃত্যু