
ফাতেহ ডেস্ক
রোজার মাস মহিমান্বিত রমজানে সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময় নির্ধারণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব শামসুল আরেফিন জানান, রমজান মাসে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
তিনি বলেন, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার সময় এই সময়সূচিতে চলবে।
তবে, সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ মে রমজান শুরু হতে পারে। রোজার ঈদে সরকারি ছুটির সম্ভাব্য তারিখ রাখা হয়েছে ৪ থেকে ৬ জুন।
