‘রমজানে ফুটপাতে কোনো ব্যবসায়ীকে বসতে দেয়া হবে না’

ফাতেহ ডেস্ক

রোজায় ইফতারে ভেজাল মেশালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। দুপুরে নগর ভবনে খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

পঁচা-বাসি খাবার তৈরি ও বিক্রি থেকে সব ব্যবসায়ীদের বিরত থাকার আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এরই মধ্যে সব ব্যবস্থা নেয়া হয়েছে। বাজার নিয়মিত তদারকি করা হবে বলেও জানান তিনি।

এছাড়া, কেমিক্যালমুক্ত সবজি ও ফল সরবরাহ নিশ্চিতের আশ্বাস দেন সাঈদ খোকন। পথচারীদের সুবিধার্থে রমজানে ফুটপাতে কোনো ব্যবসায়ীকে বসতে দেয়া হবে না বলেও সাফ জানান তিনি।

আগের সংবাদপ্রাচীন সাম্রাজ্যের সিংহাসন ছাড়লেন সম্রাট আকিহিতো
পরবর্তি সংবাদবাজারে দ্রব্যমূল্য সহনীয় : বাণিজ্যমন্ত্রী