
ফাতেহ ডেস্ক
মিসরের রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পায়তারা চালাচ্ছে আমেরিকা। এ বিষয়ে কাজ চলছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স।
এতে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়বে মিসরের এই প্রাচীনতম ইসলামি আন্দোলন এবং মধ্যপ্রাচ্য জুড়ে এর কয়েক লাখ সদস্য। এপ্রিলে মিসরের অবৈধ প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির হোয়াইট হাউজ বৈঠকের পর এ পায়তারা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন গণমাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এই পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছিলেন সিসি। এ বিষয়ে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের আলাপ হয়েছে বলে জানান সারা স্যান্ডার্স। এদিকে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পরিকল্পনার নিন্দা জানিয়েছে তুরস্ক।
