লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

ব্যক্তিগত সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ৯ টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রওনা হন তিনি।

ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় বেলা ৩টা ৫৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। যুক্তরাজ্য সফরকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লন্ডনে অবস্থানরত ছোট বোন শেখ রেহানার পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে জানা গেছে। এ ছাড়াও শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির দ্বিতীয় সন্তানকে দেখবেন প্রথমবারের মতো।

আগের সংবাদচিকিৎসার নামে ভক্তের নতুন বউকে ধর্ষণ করল ভণ্ডপীর
পরবর্তি সংবাদপ্যান্টের পকেটেই মোবাইল বিস্ফোরণ