প্যান্টের পকেটেই মোবাইল বিস্ফোরণ

ফাতেহ ডেস্ক

একটি দোকানে বসে থাকা অবস্থায় এক কিশোরের প্যান্টের পকেটে থাকা সিম্ফোনির অ্যান্ড্রয়েড ফোনটি হঠাৎ করেই বিস্ফোরিত হয়। এতে তার কোমরের নিচের অংশ ও দুই পায়ের রানের অনেকটা অংশ পুড়ে যায়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকিনির ভুরঘাটা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোন বিস্ফোরণে আহত ওই কিশোরের নাম নবীন আহম্মেদ (১২)। সে কালকিনি পৌর এলাকার (ভুরঘাটা) মজিদ বাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে। নবীনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জিয়া উদ্দিন জানান, মোবাইল বিস্ফোরণে নবীনের কোমরের নিচের অংশ ও দুই পায়ের রান পুড়ে গেছে। বিশেষ করে মোবাইল যে পেকেটে ছিল, সেই ডান পায়ের রান বেশি পুড়েছে। এখন তার পুরো পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। তবে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া উচিত।

আগের সংবাদলন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদহজ ফ্লাইট শুরু ৪ জুলাই