
ফাতেহ ডেস্ক
দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় মাহিন্দ্রা চালকসহ ৩জন নিহত হয়েছেন। রামপালের মালিডাঙা এলাকায় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন, মোংলার সোহাগ শেখ, সঞ্জিত মন্ডল ও মাহিন্দ্র চালক মোয়াজ্জেম হোসেন। আহত হয়েছে তিনজন। বাগেরহাটের কাটাখালী থানার ওসি জানান, মাহিন্দ্রাটি খুলনা-মোংলা মহাসড়কে ওঠার সময়ে মোংলাগামী ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা হয়। এদিকে, রাজশাহীর বাঘায় বাস-নসিমন সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
বাঘা থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে বাঘা থেকে শহরের দিকে যাওয়ার সময় মীরগঞ্জ বাজার এলাকায় একটি নসিমনের সংঘর্ষে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেল্পার আব্দুল হানিফ এবং দুই যাত্রী মনোয়ারা বেগম ও বাদল বেওয়া নিহত হয়েছেন।
এছাড়া, আলাদা সড়ক দুর্ঘটনায় যশোরে শার্শায় ১, সাভারের কর্ণপাড়ায় ১, লক্ষ্মীপুরের উত্তর তেমুহনীতে ১ ও মাদারীপুরের শিবচরে ১ জন নিহত হয়েছেন।
