ফনির কারণে পেছাল ৪ মের পরীক্ষা

ফাতেহ ডেস্ক

৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফনীর কারণে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ৪ মের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই দিনের সব পরীক্ষা ১৪ মে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। ৪ মের সকালের পরীক্ষাগুলো ১৪ মে সকালে এবং বিকালের পরীক্ষা ওই দিন বিকালে নেয়া হবে।

আগামী ৪ মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং বিকালে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এছাড়া সমমানের আলিম পরীক্ষার্থীদের ৪ মে জীববিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) পরীক্ষা হওয়ার কথা।

আগের সংবাদ১১০ কি.মি. বেগে বাংলাদেশে আঘাত হানবে ফনি
পরবর্তি সংবাদবিএনপি মাথা রেখে ধর নিয়ে সংসদে যোগ দিয়েছে: নাসিম