
ফাতেহ ডেস্ক
বিএনপি মাথা রেখে, ধর নিয়ে সংসদে যোগ দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মে দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
নাসিম বলেন, বিএনপি কয়েক মাস ধরে সংসদে যোগ দেবে না বক্তব্য দিলেও, শেষ পর্যন্ত দলের মহাসচিবকে ছাড়াই সংসদে গেলো। মির্জা ফখরুলকে ছাড়া সংসদে যোগ দেয়াকে বিএনপি কৌশল দাবি করলেও, তা কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন নাসিম।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মির্জা ফখরুলকে অংশ নেয়ার আহ্বানও জানান তিনি।
