ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার প্রস্তুত, প্রাণহাণির সুযোগ নেই

ফাতেহ ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ঘুর্ণিঝড় ফণী মোকাবিলায় সরকার যে প্রস্তুতি নিয়েছে তাতে প্রাণহাণির সুযোগ নেই। তবে ঝড়ের গতিবেগ ১৮০ থেকে ২০০ কিলোমিটার হলে ঘরবাড়ি বিধ্বস্ত ও ফসলের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

দুপুরে সচিবালয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, অধিদপ্তর ও জেলা-উপজেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণকক্ষে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া ৫৬ হাজার স্বেচ্ছাসেবক মাঠে নেমেছেন। প্রস্তুত করা হয়েছে চার হাজার ৭১টি আশ্রয়কেন্দ্র।

আগের সংবাদবিএনপি মাথা রেখে ধর নিয়ে সংসদে যোগ দিয়েছে: নাসিম
পরবর্তি সংবাদআলোচিত সেই দেহরক্ষীকেই বিয়ে করলেন রাজা