২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৭০

ফাতেহ ডেস্ক: সারাদেশে চলছে মাদকবিরোধী বিশেষ অভিযান। এর অংশ হিসেবে রাজধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন, রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৯৪৭ পিস ইয়াবা, ৮০৭ পুরিয়া হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, মদ ও ইনজেকশন পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

আগের সংবাদবিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস শুরু ১৩ জুন থেকে
পরবর্তি সংবাদবিশেষ ট্রাইবুনালের মাধ্যমে মাদকের প্রকৃত গডফাদারদের ফাঁসি দিন: মাওলানা রুহী