দৌলতদিয়ায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট

ফাতেহ ডেস্ক

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে পাঁচ কিলোমিটারের বেশি দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ঘাটে পারের অপেক্ষায় আটকে আছে কয়েকশ যানবাহন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মোট ১৮টি ফেরি রয়েছে। এরমধ্যে বড় ৬টি, কে-টাইপ ২টি, ইউটিলিটি ৭টিসহ মোট ১৫টি ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে। ৩টি ফেরি মেরামতের জন্য রয়েছে নারায়ণগঞ্জ কারখানায় পাঠানো হয়েছে।

এছাড়া রমজান উপলক্ষ্যে ঘাটে পণ্যবাহী পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় আটকে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যান চালক ও যাত্রীদের।

আগের সংবাদইস্তাম্বুলের দ্বিতীয় দফার নির্বাচনকেও স্বাগত জানালেন এরদোগান
পরবর্তি সংবাদকুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ