আমেরিকার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত ৭

ফাতেহ ডেস্ক

আমেরিকার কলোরাডো রাজ্যের একটি স্কুলে মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় অন্তত ১ জন শিক্ষার্থী নিহত ও গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন।

এ ব্যাপারে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই শিক্ষার্থীর বয়স ১৮ বছর। এছাড়া হামলায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ২ জন সন্দেহভাজনকারীকে আটক করেছে দেশটির পুলিশ।

এদিকে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, হামলাকারীরাও ওই স্কুলেরই শিক্ষার্থী।

এ ব্যাপারে ডগলাস কাউন্টি শেরিফ টনি স্পারলক বলেন, দুই হামলাকারী হেঁটে স্টেম স্কুল হাইল্যান্ডস র‍্যাঞ্চে যায় এবং দুইটি শ্রেণিকক্ষে প্রবেশ করে গুলি চালায়। পরে পার্শ্ববর্তী শেরিফ বিভাগের সাবস্টেশন ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের গ্রেফতার করতে সক্ষম হয় বলে খবরে বলা হয়েছে।

সূত্র : এবিসি নিউজ, দ্য গার্ডিয়ান

আগের সংবাদপিসটিভির জন্য জায়গা বরাদ্দের খবর ভূয়া, ভারতীয় সংবাদ মাধ্যমগুলো মিথ্যা অপপ্রচারে অভ্যস্ত : মালয়েশিয়া
পরবর্তি সংবাদতারাবির নামাজের জন্য মসজিদে ঢুকতে গিয়ে খুন, নেপথ্যে স্থানীয় আ.লীগের আধিপত্য বিস্তার