ছাত্রের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের পড়া না পারায় শিক্ষকের বেত্রাঘাতে ছাত্রের চোখ নষ্ট হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে বুধবার গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, নবীনগরে স্কুলের পড়া না পারায় শিক্ষকের বেত্রাঘাতে রিফাত মিয়া নামে এক ছাত্রের এক চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ছাত্রের পরিবার ওই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আগের সংবাদকক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
পরবর্তি সংবাদখেলার মাঠে বাসচাপায় প্রাণ গেল ৫ বছরের শিশুর