খেলার মাঠে বাসচাপায় প্রাণ গেল ৫ বছরের শিশুর

ফাতেহ ডেস্ক

রাজধানীর মিরপুরে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে পাইকপাড়া স্টাফ কোয়ার্টার খেলার মাঠে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টাফ কোয়ার্টার স্কুলের সামনের মাঠে খেলছিল ৫ বছরের শিশু আলিফ। সে সময় পরিস্থান পরিবহনের একটি বাস মাঠে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলো।

হঠাৎ বাসটি শিশু আলিফকে চাপা দেয়। তার মরদেহ স্টাফ কোয়ার্টারের বাইরে নিয়ে মিরপুর রোডে রেখে পালিয়ে যায় চালক। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় রাতে স্টাফ কোয়ার্টারে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা এবং ওই বাসটি ভাঙচুর করে। পুলিশ বাসটি জব্দ করেছে।

আগের সংবাদছাত্রের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
পরবর্তি সংবাদবাংলাদেশের কিংবদন্তি মুহাদ্দিস মাওলানা হেদায়াতুল্লাহ