তিউনিশিয়া উপকূলে ভাগ্যাহত ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীর সলিল সমাধি

আন্তর্জাতিক ডেস্ক

তিউনিশিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি বোট ডুবে মারা গেছেন কমপক্ষে ৬৫ জন ভাগ্যাহত লোক। প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বোটটি ডুবে যায়। তবে মৃত ব্যক্তিরা কোন দেশের তা জানা যায়নি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ওই বোটডুবি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১৬ জনকে। তারা বলছেন, বোটটি বৃহস্পতিবার লিবিয়ার জুওয়ারা থেকে ছেড়ে যায়। কিন্তু পথে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে। ইউএনএইচসিআর বলছে, এই পথে লিবিয়া থেকে ইউরোপ যেতে গিয়ে এ বছরের প্রথম চার মাসে মারা গেছেন কমপক্ষে ১৬৪ জন।

তবে সর্বশেষ যে ঘটনা ঘটেছে তা এ বছরের শুরু থেকে যেসব বোটডুবি হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর অন্যতম। জীবিত উদ্ধার করা ব্যক্তিদের তিউনিশিয়ার নৌবাহিনী উদ্ধার করে তীরে নিয়ে গিয়েছে। তার মধ্যে একজনকে চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বোটডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিউনিশিয়ার একটি জাহাজ উদ্ধার অভিযানে নামে এবং জীবিতদের উদ্ধার করে। তারা সাব সাহারান আফ্রিকার নাগরিক বলে মনে করা হচ্ছে।

আগের সংবাদমধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা, রক্তের হোলিখেলায় নতুন করে মেতে উঠতে চাইছে আমেরিকা?
পরবর্তি সংবাদমুফতী দ্বীন মুহাম্মদ খান : পুরান ঢাকার অভিভাবক