৫২টি ভেজাল পণ্য বাজার থেকে প্রত্যাহারে নির্দেশ হাইকোর্টের

ফাতেহ ডেস্ক

প্রাণের গুড়া হলুদ, এসিআই গুড়া হলুদসহ বিএসটিআই ঘোষিত ৫২টি পণ্য অবিলম্বে উৎপাদন বন্ধ এবং বাজার থেকে প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। রোববার (১২ মে) দুপুর হাইকোর্ট এই নির্দেশ দিয়েছেন।

গত ৯ মে ৫২টি ভেজাল পণ্য বাজার থেকে প্রত্যাহার ও জব্দ চেয়ে রিটের শুনানিতে বিএসটিআইয়ের পরীক্ষায় প্রমাণিত বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল ও নিম্নমাণের পণ্য জব্দ এবং এসব পণ্য বাজার থেকে প্রত্যাহার ও উৎপাদন বন্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি-না সে বিষয়ে ব্যাখ্যা দিতে বিএসটিআই ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদফতরের দুই কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট।

কনসাস কনজুমার সোসাইটির পক্ষে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন।

আগের সংবাদসৌদিতে পুলিশি অভিযানে নিহত ৮
পরবর্তি সংবাদমুসলিম বন্দিনীর আর্তচিৎকার : ফিরে দেখা আম্মুরিয়া জয়