মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হাত-পা ও মুখ বেঁধে নালায় ফেলে গেছে দুর্বৃত্তরা।

ফাতেহ ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জে এক মাদরাসাছাত্রীকে  গত শুক্রবার রাতে ধর্ষণের পর হাত-পা ও মুখ বেঁধে নালায় ফেলে গেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার সকালে মাঠে কাজ করতে যাওয়া স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে। একই রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণ করেছে এক বখাটে কিশোর। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আগের দিন বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শেরপুরে তিন স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

এসব ঘটনাসহ ৯ জেলায় ১২টি ধর্ষণের ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের দুই সদস্যসহ অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম আট দিনে সারা দেশে ৪১টি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা। গত ১ থেকে ৮ মে পর্যন্ত ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে গত বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে সংস্থাটি। ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে জানিয়ে সংস্থাটি উদ্বেগও প্রকাশ করেছে।

আগের সংবাদআইএস পৌঁছে গেছে ভারতেও ?
পরবর্তি সংবাদনুসরাতকে পুড়িয়ে হত্যা: ফেনীর এসপি প্রত্যাহার