রাজশাহীতে ট্রাক খাদে পড়ে নিহত ২

ফাতেহ ডেস্ক

রাজশাহীর মোহনপুরে ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া দৌলতপুর থানার ফিলিপনগর দফাদার পাড়ার রাশেদুল ইসলাম ও একই এলাকার আওলাদ হোসেনের ছেলে মোহন। পুলিশ জানায়, নওগাঁ থেকে ধান কেটে পারিশ্রমিকের ধান নিয়ে একটি মিনি ট্রাকে কুষ্টিয়ায় ফিরছিলেন তারা।

ভোরে মোহনপুরের মেডিকেল মোড় এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদুল ও মোহনের মৃত্যু হয়।

আহদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

আগের সংবাদরোজায় সুস্থ থাকতে পরামর্শ দিল সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়
পরবর্তি সংবাদফিলিস্তিনিদের ৪১টি স্থাপনা গুড়িয়ে দিল ইসরায়েল