
ফাতেহ ডেস্ক
স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুর্নীতির চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। এসব খাতের দুর্নীতি বন্ধ ও ক্লাস রুমে মানসম্মত শিক্ষা নিশ্চিতে জিরো টলারেন্স অবস্থান নিতে দুর্নীতি দমন কমিশন- দুদককে নির্দেশও দেন তিনি। সোমবার বিকালে, দুদকের প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে ২০১৮ সালের প্রতিবেদন তুলে দেয়ার পর তিনি এ নির্দেশনা দেন।
পরে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতরা যাতে দুর্নীতিতে জড়াতে না পারে সে ব্যাপারে রাষ্ট্রপতি দুদককে আরো সতর্ক হতে বলেছেন। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সরকারি সেবা নিশ্চিতে দুদকের নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেন রাষ্ট্রপতি।
দুদকের প্রতিবেদনে পাসপোর্ট ভেরিফিকেশনের পদ্ধতি বাতিল বা নির্দিষ্ট সময় বেঁধে দেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া থানার ওসি পদে বিসিএস ক্যাডার নিয়োগ দেয়ার সুপারিশও করা হয়েছে।
