ময়মনসিংহে যুবলীগ সদস্যকে কুপিয়ে হত্যা

ফাতেহ ডেস্ক

ময়মনসিংহে এক যুবলীগ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রেজাউল করিম রাসেল জেলা যুবলীগের সদস্য ছিলেন। গত রাত দুইটার দিকে এই হত্যার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতে রাতে নগরীর মৃত্যুঞ্জয় স্কুল রোড এলাকায় ডিফেন্স পাটির কার্যালয়ের সামনে কয়েকজন দুর্বৃত্ত রাসেলকে কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে ঘটনাস্থল থকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি।

আগের সংবাদকেরাণীগঞ্জে অস্থায়ী আদালতে গ্যাটকো মামলায় বিচার শুরু
পরবর্তি সংবাদআল্লামা আজিজুল হক : বাংলাদেশের কিংবদন্তী শায়খুল হাদীস