
ফাতেহ ডেস্ক
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৮ম শ্রেণি পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সাতুরিয়া গ্রামের বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রাজাপুর থানায় মামলা করলে পরে বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার নৈকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা আফসার আলী গাজীর ছেলে কর্ভাডভ্যানের সহকারী মূল ধর্ষক নূরে আলম ও উপজেলার সাতুরিয়া বোর্ড অফিস এলাকার মাহে আলমের ছেলে ধর্ষণে সহায়তাকারী রাকিব হাওলাদার।
পুলিশ জানায়, সকালে ওই মাদরাসাছাত্রী এক বান্ধবীর বাসা থেকে ফেরার পথে নূরে আলম ও রাকিব মুখে রুমাল চেপে ধরে নিয়ে রাকিবের ঘরে নূরে আলম ধর্ষণ করে।
এ ব্যাপারে এএসপি, রাজাপুর সার্কেল, ঝালকাঠি, মো. সাখাওয়াত হোসেন জানান, ওই মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিদের ঝালকাঠি আদালতে প্রেরণরে প্রস্তুতি চলছে।
