
দেরিতে হলেও সরকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অভিযানে এরি মধ্যে বহু মাদক ব্যবসায়ী ধরা পড়েছে। এবং অনেকে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, ফ্যানারগান সিরাপসহ সব ধরনের মাদক ব্যবসা চলছে জমজমাটভাবে। যুবসমাজের মধ্যে মাদক দ্রব্যের ব্যবহার বাড়ছে আশঙ্কাজনকহারে। দেশের প্রায় সর্বত্র মাদক ব্যবসার স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠেছে। দেশের প্রায় সব এলাকায় দিনরাত বিরতিহীনভাবে ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও গাঁজার ব্যবসায় চলে আসছে। সহজপ্রাপ্তির সুবাদে ভারতীয় ফেনসিডিল, দেশীয় ঘুমের ঔষধ, গাঁজা চোরাপথে আসা সর্বনাশা ইয়াবা ও হেরোইন সেবন করে যুব সমাজ উচ্ছন্নে যাচ্ছে।
এদিকে ব্যবসার সাথে সাথে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে মেলায় জুয়াড় আড্ডা ও জমজমাট হয়ে উঠেছে। গ্রাম্য মেলায় প্রকাশ্যে জুয়াড় আড্ডা বসে। জুয়াড়িদের বেশিরভাগ বয়সে তরুণ। নববর্ষ বরণ অথবা অন্যান্য উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মেলাসমূহে জুয়া খেলা চলে। মেলায় জুয়াড় অবাধ প্রসারের বিষক্রিয়া সম্পর্কে আইন-শৃক্সখলা বাহিনী সচেতন আছেন বলে মনে হয়না। ফলে বখাটে মদ্যপায়ী, গঞ্জিকাসেবী ও জুয়াড়ীরা দেশের বিভিন্ন এলাকার পরিবেশ কলুষিত করে তুলছে। মদ্যপায়ী, গঞ্জিকাসেবী ও জুয়াড়ীদের উপদ্রব ক্রমশঃ বেড়ে চলেছে। ফলে এলাকার যুব সমাজের চরিত্র দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। জুয়াড়ী ও মদ্যপায়ীদের বাধা দিতে গিয়ে মানুষ নাজেহাল হওয়ার খবর ও পাওয়া যায়। মদ্যপায়ীরা অনেক সময় মাতাল অবস্থায় মানুষের ওপর হামলা চালায়। কেউ কেউ রাস্তায় শুয়ে থাকে।
ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল নামক সর্বনাশা মাদকের পর এক শ্রেণীর বখাটে যুবক ’ক্যাটারি’, ’’মোহিনী’, অ্যাম্পল’’ ও ’নত্বং’ নামক মাদকের প্রতি আসক্ত হয়ে উঠেছে। এসব নামের সাথে অনেকের পরিচয় না থাকলেও এ মোড়কে গাঁজা নামক মাদকটির নাম সবার জানা। ক্যাটারি, অ্যাম্পল ও মোহিনী হচ্ছে টেবলেট আকারের গাঁজা ভর্তী মাদক আর নত্বং হচ্ছে সিগারেটে ভর্তী গাঁজা। পান দোকান ও চায়ের দোকানগুলোতে এগুলো প্রকাশ্যে বিক্রি হয়। ভারতীয় ফেনসিডিল অন্যান্য ভারতীয় পণ্যের মত গ্রামের আনাচে-কানাচে পর্যন্ত পৌঁছে। বিশাল নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি হয় এসব মাদকদ্রব্য।
চিকিৎসকেরা বলেন, ইয়াবা, হোেরইন ও ফেনসিডিলসহ নানা ধরনের মাদক দ্রব্য সেবনে কর্মশক্তি ও উদ্যম হারিয়ে শারিরীক ও মানসিকভাবে দুর্বল হয়ে তিলে তিলে জীবনের আলো নিভে যায়।
সংঘবদ্ধ চক্র অত্যন্ত দাপটের সাথে অবৈধ নেশাজাতীয় ব্যবসায় চালিয়ে আসলেও আইন প্রয়োগকারী সংস্থা সব জেনে শুনেও রহস্যজনক কারণে এতাদিন নীবর ভ’মিকা পালন করে আসছিলেন। মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থ নেয়া হয়নি। তবে অবৈধ মাদক বিক্রির অভিযোগে পুলিশ মাদক ব্যবসায়ীদের মাঝে-মধ্যে গ্রেপ্তার করলেও প্রভাবশালী চক্রের সুপারিশে থানা পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেগে ঘুমানোর কারণে মাদক ব্যবসায় বেড়ে উঠে। মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থ নেয়া হয়নি। যার জন্যে তারা ক্রমেই বেপরোয়া হয়ে উঠে। কিন্তু সর্বনাশা মাদক ব্যবসা বন্ধে বাস্তবে জোরদার ব্যবস্থা নেয়ার জন্যে সচেতন মহল তাগিদ দিয়ে আসছেন বহু আগে থেকেই।
অবশেষে সরকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। মাদক ব্যবসায় পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেছেন। উদ্দেশ্য মহৎ সন্দেহ নেই। তবে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করলে কারো আপত্তি থাকবেনা বলে মনে হয়।
