
লেখকঃ ইয়াহইয়া ইউসুফ নদভঃ প্রকাশক জানালেন, ‘সপ্তম’ সংস্করণ শেষ। আবার নতুন করে ছাপতে হবে। আলহামদু লিল্লাহ!
গল্পেই আঁকা। আছে ঊপন্যাসের সবুজ ছায়া। সীরাতের নূর। ইতিহাসের ঘণ্টাধ্বনি। নারীর মহিমা, অন্ধকারের ভেতরে। অগতানুগতিক একটি সুন্দর সূচনা, তাঁর কৈশোর-যৌবনের সোনালি-রুপোলি দিনগুলো থেকে। যখন তিনি কুমারী। গৃহশোভা। বাড়ির শোভা। বাবার আদর। মায়ের সোহাগ। …
তারপর এগিয়ে যাওয়া।
প্রথম স্বামী। তাঁর বিদায়।
দ্বিতীয় স্বামী। তাঁরও বিদায়।
শোকের চাদরে সব আচ্ছন্ন। অশ্রু-অশ্রু পরিবেশ। নিঃসঙ্গতার কষ্ট-প্রহরে পাশে এসে দাঁড়ান ফাতেমা ও খোওয়াইলিদ। সাহস যোগান তাঁকে। ছেলে-মেয়েদের মুখের দিকে তাকিয়ে আবার উঠে দাঁড়ান খাদিজা।
কিন্তু আর বিবাহ না! মন দেন স্বামীর অঢেল সম্পদে। বিশাল ব্যবসায়। নিপুণ সুদক্ষ পরিচালনায় সম্পদ বাড়তেই থাকে। ব্যবসায় নামে— বরকত-বর্ষণ।
তারপর? …
একদিন রাতে মহীয়সী খাদিজা দেখলেন বিস্ময়কর এক স্বপ্ন!
তারপর থেকেই জীবনের চিন্তা বদলে যেতে লাগলো।
স্বপ্নসূর্য তাঁকে ডাকতে লাগলো।
কে এই স্বপ্নসূর্য?
আলআমীন!
ভবিষ্যতের নবী!
ভবিষ্যতের স্বামী!
তারপর? …
তারপর সিরিয়া! মুগ্ধতা! নাফিসার অভিযান! শাদি মুবারক!
তারপর ফুটতে লাগলো ফুল!
অবশেষে এলো আসমানী ওহী! ….
এভাবে আশ্চর্য এক গতিময়তায় বয়ে চলেছে পরের কাহিনী, ছলছল প্রবাহে। মরুর বুকে যেনো ঝরনাধারা!
একেবারে শেষ তক!
বড় বই। কিন্তু পড়তে বসলেই শেষ হয়ে যাবে।
মনে হবে— এত্তো ছোট বই?!
