আজ দেশে ফিরছেন ওবায়দুল কাদের

ফাতেহ ডেস্ক

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফিরছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২ মাস ১০ দিন পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরছেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ‌রে ওবায়দুল কা‌দেরকে‌ অভ্যর্থনা জানা‌বে আওয়ামী লীগ। গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। সার্জারির পর তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন। চিকিৎসকের পরামর্শেই দেশে ফিরছেন তিনি।

গত ৩ মার্চ সকালে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। পরে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

আগের সংবাদ‘পীযূষরা বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে নাস্তিক্যবাদী এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে’
পরবর্তি সংবাদআফগানিস্তানে ৭ নিরাপত্তা কর্মী নিহত