কাশ্মীরে অভিযানের নামে ভারতীয় বাহিনীর হামলা, ৩ স্বাধীনতাকামী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জবর দখলে থাকা কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন স্বাধীনতাকামী এবং এক ভারতীয় সৈন্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মে) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় বাহিনী বলছে, তাদের ধারণা, নিহত ৩ স্বাধীনতাকামী জইশ-ই-মুহম্মদের সদস্য। স্থানীয় একটি বাড়িতেই তাদের ঘাটি ছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে স্থানীয় পুলিশ।

আগের সংবাদভয়াবহ হয়ে উঠছে নারী পাচারকারী চক্র
পরবর্তি সংবাদতাপমাত্রা বৃদ্ধির পেছনে ফারাক্কা বাঁধের অশুভ প্রভাব