
ফাতেহ ডেস্ক
দেশের বিভিন্ন অঞ্চলে রোববার সন্ধ্যা পর্যন্ত কাল বৈশাখীর আশংকা রয়েছে। তবে রাজধানীতে ভারী বৃষ্টি হবে না বলে জানিয়ছে আবহাওয়া অধিদপ্তর।
তারা জানাচ্ছে, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকাসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া খুলনা ও বরিশালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টাঙ্গাইল, ফরিদপুরসহ বেশ কিছু অঞ্চলে কিছুটা গরম অনুভূত হচ্ছে। এ মাসের শেষের দিকে সাগরে লঘু বা নিম্ন চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
