পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’য়ের তিন সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গোয়েন্দা সংস্থা র’য়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পাকিস্তানের ভেতরে অস্থিরতা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। পাকিস্তানের গিলগিত বালতিস্তান এলাকা থেকে তাদেরকে পাকড়াও করা হয়।

জানা যায়, ‘র‘ বিগত কয়েক বছর ধরে গিলগিত বালতিস্তানের জাতীয়তাবাদী সংগঠন বেলুরিস্তান নেশনাল ফ্রন্ট হামীদ গ্রুপকে দেশ বিরোধী কাজে ব্যবহারের ষড়যন্ত্র করছিল।

দেশে অস্থিরতা সৃষ্টির জন্যে রয়ের পক্ষ থেকে দলটিকে এ কোটি টাকা দেওয়া হয়েছিল বলেও জানা গেছে।

প্রসঙ্গত, গিলগিত-বালতিস্তান পাকিস্তানের সবচেয়ে উত্তরের প্রশাসনিক অঞ্চল। পূর্বে এটি উত্তরাঞ্চল নামে পরিচিত ছিলো। এর দক্ষিণে আজাদ কাশ্মীর, পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, উত্তরে আফগানিস্তানের ওয়াখান করিডোর, পূর্ব ও উত্তরপূর্বে চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চল এবং দক্ষিণপূর্বে ভারতশাসিত জম্মু ও কাশ্মীর অবস্থিত।

আগের সংবাদশাহ মাখদুম রুপোশ : যার মাধ্যমে গৌড় ও বরেন্দ্র অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা হয়
পরবর্তি সংবাদনারীসহকর্মীদেরকে তালিকা করে ধর্ষণ করে মার্কিন নৌবাহিনীর সদস্যরা