মক্কা ও জেদ্দায় মিসাইল হামলা

ফাতেহ ডেস্ক

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের মক্কা ও জেদ্দা নগরী লক্ষ্য করে ব্যালাস্টিক মিসাইল ছুঁড়েছে বলে দাবি করেছে সৌদি আরব। কিন্তু দেশটির এয়ার ডিফেন্স ফোর্সেসের বিচক্ষণতায় মিসাইলগুলো লক্ষ্যচ্যুত করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে আল আরাবিয়াহ নিউজ।

আল আরাবিয়াহ নিউজের খবরে বলা হয়, সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের মক্কা ও জেদ্দা নগরী লক্ষ্য করে ইরানি মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ২টি ব্যালাস্টিক মিসাইল ছোঁড়ে।। সৌদির এয়ার ডিফেন্স একটি মিসাইলকে জেদ্দার রেড সি পোর্টের কাছে এবং মক্কাভিমুখী অপর মিসাইলটি মক্কা থেকে ৫০ কিলোমিটার দূরে তায়েফে ভূপাতিত করতে সমর্থ হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ দুটি শহর মক্কা ও জেদ্দা নগরীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হুতিদের ছোড়া মিসাইলগুলোর ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

এই হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দেশটি গত কয়েক সপ্তাহ যাবত চলা উত্তেজনার প্রেক্ষিতে হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

গত সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদির দুটি পাম্পিং স্টেশনে সশস্ত্র ড্রোনের মাধ্যমে হামলা চালায়। এই হামলার পরিপ্রেক্ষিতে তেল সরবরাহ বন্ধের ঘোষণা দেয় দেশটির সবচেয়ে বড় তেল সরবরাহকারী প্রতিষ্ঠান আরমাকো।

হুতি বিদ্রোহীরা দাবি করছে পাম্পিং স্টেশনে হামলার মাধ্যমে তারা সৌদি আরবে তাদের সামরিক অভিযান শুরু করেছে। এরপর তিন শতাধিক গুরুত্বপূর্ণ সৌদি সামরিক স্থাপনায় হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছে তারা।

আগের সংবাদমসজিদুল হারামের প্রথম ছবি নিলামে ওঠলো লন্ডনে
পরবর্তি সংবাদউদ্বোধনের আগেই সেতুতে ফাটল