সরকারি চিনিকলের ওপর ঋণের বোঝা

ফাতেহ ডেস্ক

সরকারি চিনিকলগুলোতে প্রতিবছর লোকসান বাড়ছে। উৎপাদন ক্ষমতার অর্ধেকও চিনি উৎপাদন করতে পারছে না চিনিকলগুলো। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) নিয়ন্ত্রণাধীন ১৫টি চিনিকলের মধ্যে ১৪টিই লোকসানে। গত অর্থবছরে নিট লোকসান হয়েছে ৮৩৪ কোটি ৩৫ লাখ টাকা।

লোকসানের পাশাপাশি করপোরেশনের ব্যাংকঋণ ও দায়দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৭১০ কোটি টাকা। এখন সংস্থাটির চাওয়া, লোকসান কমাতে ব্যাংকঋণ সুদসহ এককালীন মওকুফ করা হোক। ঋণ মওকুফের জন্য একবার আবেদন করে সাড়া না পেয়ে আবারও আবেদন করার প্রস্তুতি নিচ্ছে তারা। এ ছাড়া বিএসএফআইসি না লাভ না ক্ষতি বা ব্রেক ইভেনে না আসা পর্যন্ত সরকারি রাজস্ব খাত থেকে বেতন দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন বলেও মনে করে প্রতিষ্ঠানটি। জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটিতে দেওয়া একটি প্রতিবেদনে বিএসএফআইসি এসব তথ্য জানিয়েছে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে থাকা ১৫টি চিনিকল হচ্ছে পঞ্চগড় সুগার মিলস, ঠাকুরগাঁও সুগার মিলস, সেতাবগঞ্জ সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস, রংপুর সুগার মিলস, জয়পুরহাট সুগার মিলস, রাজশাহী সুগার মিলস, নাটোর সুগার মিলস, নর্থ বেঙ্গল সুগার মিলস, পাবনা সুগার মিলস, কেরু অ্যান্ড কোম্পানি, কুষ্টিয়া সুগার মিলস, মোবারকগঞ্জ সুগার মিলস, ফরিদপুর সুগার মিলস ও জিল বাংলা সুগার মিলস। এর মধ্যে কেরু ছাড়া বাকি ১৪টি চিনিকল দীর্ঘদিন থেকেই লোকসান গুনছে।

আগের সংবাদওয়াসার পানির বিষয়ে কঠোর অবস্থানে আদালত
পরবর্তি সংবাদওয়াজে ও পত্রিকায় বিরোধিতা, আইনি মোকাবেলায় এগুচ্ছে হেজবুত তাওহীদ