
ফাতেহ ডেস্ক
গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে নির্ধারিত সময়ে ক্ষতিপূরণের টাকা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। শুনানিতে আদালত জানায় গ্রিনলাইনের আচরণ ইতিবাচক নয়। তারা আদালতের নির্দেশ অগ্রাহ্য করেছে।
বাকি ৪৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে চূড়ান্ত আদেশ ২৫ জুন ধার্য করেছে আদালত। সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই দিন ঠিক করেন।
এসময় গ্রিনলাইন পরিবহনকে কোনো ছাড় নয় বলেও মন্তব্য করে আদালত। গত বছরের ২৮ এপ্রিল কেরাণীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীতে গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারান প্রাইভেটকার চালক রাসেল।
১২ মার্চ তাকে দুই সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা দিতে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত। ১০ এপ্রিল ৫ লাখ টাকার চেক দিলে বাকি ৪৫ লাখ এক মাসের মধ্যে দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
