বিজেপির সভাপতি পদ হারাচ্ছেন অমিত শাহ ?

ফাতেহ ডেস্ক

ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি একাই তিন শতাধিক আসন পাওয়ায় অমিত শাহকে সফল সভাপতি হিসেবেই ধরা হচ্ছে। কিন্তু এরপরও দলের সভাপতির পদ ছাড়তে হতে পারে তাকে।

নরেন্দ্র মোদির অন্যতম বিশ্বাসযোগ্য এই নেতাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে আনা হতে পারে। তাই সভাপতির গুরুদায়িত্ব আর তাকে সামলাতে হবে না। ফলে তাকে ছাড়তে হতে পারে সভাপতির পদ।

লোকসভা নির্বাচনে গুজরাটের গান্ধীনগর থেকে অমিত শাহের প্রার্থী হওয়ার পর থেকেই দলের ভেতরে নানা সমালোচনা শুরু হয় অমিত শাহের বিরুদ্ধে। কিন্তু এখন তা থেমে গেছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী হতে পারেন।

তবে সূত্রের খবর, যোগ্য উত্তরসূরি পাওয়ার পরই অমিত শাহকে সভাপতির পদ থেকে সরিয়ে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সে সময় সেখানকার অন্যতম ক্ষমতাশালী মন্ত্রী ছিলেন অমিত শাহ। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ছিল তার অধীনে। কেন্দ্রীয়ভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ২০১৪ সালে উত্তরপ্রদেশের। সেই ভোটে ৮০টির মধ্যে ৭৩টি আসন দখল করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ২০১৪ সালের জুলাইয়ে তাকে দলীয় সভাপতি নির্বাচিত করা হয়।

আগের সংবাদচাঁদার জন্য সবজি বিক্রেতা জবি শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার মারধর!
পরবর্তি সংবাদ২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি