নোংরা পরিবেশেই তৈরি হচ্ছে ঈদের সেমাই

ফাতেহ ডেস্ক

ঈদকে সামনে রেখে বিভিন্ন জায়গায় সেমাই তৈরির ধুম পড়েছে। এই সুযোগে নামকাওয়াস্তে কিছু কারখানা স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত না করেই নেমেছে সেমাই তৈরিতে। প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার হুঁশিয়ারি দিলেও থেমে নেই এই কারবার।

জামালপুর সদরের নাকাটি, গহেরপাড়া, মেলান্দহের মানকী সকাল বাজার ও ইসলামপুরের বীরহাতিজাসহ বিভিন্ন এলাকায় রয়েছে বেশ কিছু সেমাই তৈরির কারখানা। ঈদ সামনে রেখে এসব কারখানায় চলছে সেমাই তৈরি।

তবে, অনেক প্রতিষ্ঠানেরই উৎপাদনের পরিবেশ চোখে লাগার মতো। যেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বালাই নেই এখানে।

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করছেন সিভিল সার্জন। আর এসব খাদ্যপণ্য বাজারজাত করা বন্ধে কঠোর হওয়ার কথা জানাচ্ছে জেলা প্রশাসন।

চাঁদপুরে পুরানবাজারের কারখানাগুলোর অবস্থাও কম-বেশি একই রকম। ঘেমে-নেয়ে একাকার শ্রমিকদের হাতেই তৈরি হয় খামির আর তা থেকে সেমাই। খোলা জায়গাতেই রাখা হয় ময়দা, তেলসহ সব উপকরণ। এগুলোর কী মানের তা আর বলার অপেক্ষা রাখে না।

চাঁদপুরের বিভিন্ন কারখানায় দিনে তৈরি হয় প্রায় ৫০ মন সেমাই। জেলার বাইরেও পাঠানো হয় এগুলো।

আগের সংবাদবজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু
পরবর্তি সংবাদদেশের সকল সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত