
ফাতেহ ডেস্ক
সিরাজগঞ্জ, নাটোর ও পিরোজপুরে বজ্রপাতে চারজন মারা গেছেন। আহত হয়েছেন আরও চারজন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুজন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। নিহতরা হলেন, সলঙ্গা থানার রৌহাদহ গ্রামের আব্দুর রাজ্জাক ও আব্দুল জব্বার।
আহত শ্রমিকরা জানান, কাজ শেষে গতরাতে ফাঁকা মাঠের ভিতরে একটি অস্থায়ী ঘরে ঘুমিয়ে পড়ে তারা। তারপর হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গতরাতে নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে আবু হাসনাত নামে একজন নিহত হন। আহত হন আরও একজন। এছাড়া পিরোজপুরের ইন্দুরকানীতে বজ্রপাতে মারা যান জাকির হোসেন নামে একজন।
