মুসলিম স্বৈরশাসকদের সমালোচনায় এরদোগান

ফাতেহ ডেস্ক

মুসলিম বিশ্বের দেশগুলোর স্বৈরশাসকদের সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান। বলেছেন, তারা নিজেদের দেশ ধ্বংস করে হলেও ক্ষমতায় থাকতে চায়।

তিনি বলেন, মুসলিম বিশ্বের জন্য আজ বড় প্রয়োজন শান্তি, প্রশান্তি ও স্থিতিশীল অবস্থার। এ জন্য উন্মুখ হয়ে রয়েছে মুসলিম জাহান।

তুর্কি গণমাধ্যম ইয়েনিসাফাক জানিয়েছে, রাজধানী আঙ্কারায় এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, ‘সিরিয়ার মতোই স্বৈরাচারী শাসকরা তাদের ক্ষমতা রক্ষা করার জন্য কোনো নিয়ম ও নৈতিকতার ধার ধারে না, এরা নিজেদের দেশকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারেন। অথচ মুসলিমরা আজ বিশ্ব শান্তি, প্রশান্তি ও স্থির অবস্থার জন্য উন্মুখ হয়ে রয়েছে।’

তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইসলামী বিশ্বের বর্তমান হতাশাজনক অবস্থার জন্য যারা দায়ী তাদের প্রথম দলটি হলো মুসলমানরাই।

আগের সংবাদসৌদি আরবের জিযান বিমান বন্দরে ইয়েমেনের ড্রোন হামলা
পরবর্তি সংবাদমালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণ : আইএসের ‘দায় স্বীকার’!