কাঠমান্ডুতে দুটি বিস্ফোরণে নিহত ৪

ফাতেহ ডেস্ক

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আলাদা দুটি বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রবিবার বিকেলে শহরের সিটি সেন্টার ও শহরের উপকণ্ঠে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মাওবাদী নেতা নেত্র বিক্রম চাঁদ নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর প্রচারপত্র পাওয়া গেছে। ফেব্রুয়ারিতে কাঠমান্ডুতে এক বিস্ফোরণে একজন নিহতের ঘটনায় জড়িত ছিল এই গোষ্ঠী

আগের সংবাদজাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
পরবর্তি সংবাদমালিবাগে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ : নারী পুলিশ আহত