স্ত্রীর মাথা কেটে স্কুলব্যাগে ভরে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

স্ত্রীর মাথা কেটে তা ব্যাগে ভরে নিয়ে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার এক যুবক। গতকাল সোমবার ঘটেছে ভয়াবহ এই ঘটনাটি। গতকাল থানায় যখন আত্মসমর্পণ করেন তিনি স্থানীয় সময় তখন ভোর ৬টা। তার পিঠে থাকা স্কুল ব্যাগ থেকে রক্ত ঝরছিল।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার ভোরবেলায় হঠাৎই এক যুবক পাথরপ্রতিমা থানায় ঢুকে পড়েন। এরপর অভিজিৎ দাস নামে ওই যুবক আত্মসমর্পণ করে জানান, তিনি তার স্ত্রীর গলা কেটে খুন করেছে, এমনকী পিঠে থাকা স্কুল ব্যাগ থেকে কাটা মাথা বের করে তা দেখান পুলিশ অফিসারকে। পাশাপাশি বলেন তাকে যেন গ্রেফতার করা হয়। আচমকা এমন ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক কর্তব্যরত পুলিশ সদস্যরা।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর ওই দম্পতির ৩ বছরের একটি মেয়ে রয়েছে। ঘটনা জানাজানি হতেই মৃতদেহর কাছে পৌঁছায় পুলিশ। দেখা যায় ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে নারীর দেহ। যুবককে ইতিমধ্য়েই গ্রেফতার করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক পরিণতি, কেন এমন নির্মমভাবে খুন করা হল ওই নারীকে তা এখনও জানা যায়নি।

আগের সংবাদআমেরিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ট্যাক্সিচালক নিহত
পরবর্তি সংবাদনুসরাত হত্যা: চার্জশিট আগামীকাল