ভারতে ভেজাল মদে প্রাণ গেল ১০ জনের

ফাতেহ ডেস্ক

ভারতে ভেজাল মদ পানে আবারো ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে দেশটির উত্তর প্রদেশের বারাবংকি জেলার রামনগরে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছে। আশঙ্কাকাজনক অবস্থায় আরো কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উত্তর প্রদেশে বিষাক্ত মদ পানে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। এ ছাড়া গত বছরও ভেজাল মদ পানে বারাবংকি জেলায় নয়জনের মৃত্যু হয়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আতিদ্যনাথ ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে খবর দিয়েছে পার্সটুডে।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে রামনগর এলাকায় শুল্ক বিভাগ অনুমোদিত একটি দোকান থেকে কেনা দেশি মদ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। দ্রুত তাদের রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০ জন মারা যান।

পুলিশ আরো জানায়, বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বারাবংকি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই রাণীগঞ্জ ও এর আশপাশের গ্রামের বাসিন্দা।

আগের সংবাদধর্ষণের হাত থেকে বাঁচতে তরুণীর দোতলা থেকে লাফ
পরবর্তি সংবাদনওমুসলিম সৎবাবার হাতে খুন শিশু রিফাত