
ফাতেহ ডেস্ক
মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে অপহরণ করে বসলেন যুবক। তবে পুলিশের তৎপরতায় ২৪ বছর বয়সের ওই যুবককে গেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বহুল আলোচিত ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মাথুরায়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার ওই তরুণীর বাবাকে দ্বরকা এলাকায় তার দোকান থেকে তুলে নিয়ে যায় সানজু নামের ওই যুবক। এ ঘটনায় সানজু তিন বন্ধুর সহায়তা নেয়। যারা পুরো প্রক্রিয়ার তার সাথেই ছিলো। পরে অপহরণকারী সানজু বন্দি বাবাকে তার মেয়ের কাছে ফোন করতে বাধ্য করান। বন্দি বাবা মেয়েকে বলেন, যেহেতু সানজু ভালো ছেলে সেহেতু তাকে বিয়ে করা যায়।
এসময় বাবা মেয়েকে মুখ ফসকে বলে ফেলেন, ‘তিনি এখন হরিয়ানার সোনেপাতে অবস্থান করছেন।’ পরে বিষয়টি খুব দ্রুত পুলিশকে জানায় পরিবারের সদস্যরা। অতঃপর অপহৃতকে উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে স্থানীয় উপ-কমিশনার অন্তু আলফোনসে বলেন, ‘পুলিশের একটি টিমের কঠোর নজরদারির মাধ্যমে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হই। এ ঘটনায় অপহরণকারীরা একটি গাড়ি ব্যবহার করেন। যে গাটিটি সানজুর বন্ধুর। এ ঘটনায় মূল আসামী সানজুকে গ্রেপ্তার করা হয়েছে তবে তার তিন বন্ধুকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’ তবে তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
অপহৃতের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন সানজু। কিন্তু এ বিয়েতে রাজি হননি বাবা। তাই তাকে অপহরণ করি। এমনটাই জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন সানজু। এদিকে অপহৃতের মেয়ে পুলিশকে জানায়, তিনি অনেকদিন ধরে সানজুকে চিনতেন। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক কী না এ বিষয়ে কিছু বলেন নি।
