
ফাতেহ ডেস্ক
ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠান।
এতে বিশেষ অতিথি হয়ে যোগ দিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সঙ্গে নির্বাচনি সংঘর্ষে নিহত বিজেপি কর্মীদের স্বজনেরাও শপথ অনুষ্ঠানে বসছেন বিশেষ অতিথির আসনে। এতে সার্ক সদস্যদের পরিবর্তে বিমসটেক সদস্য বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
পাকিস্তান আমন্ত্রণ না পেলেও মরিশাস ও কিরগিস্তানের প্রতিনিধিরা আসছেন শপথ অনুষ্ঠানে। বিমসটেক সদস্যদের আমন্ত্রণের মাধ্যমে মোদির প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দেয়ার নীতিতে গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানিয়েছে ভারত।
