আল্লাহর আইনে মাদক নির্মূল করা সম্ভব -মাওলানা হাসানাত আমিনী

ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, প্রচলিত আইন দিয়ে কস্মিনকালেও মাদক নির্মূল সম্ভব নয়। মাদক নির্মূল করতে আল্লাহর দেয়া ঐশী বিধান কুরআনী আইনের বাস্তবায়ন করতে হবে। প্রচলিত আইনের মারপ্যচের ফলে অপরাধীরা পার পেয়ে যায়। কিন্তু কুরআনের আইনে সেই পথ চিরতরে বন্ধ। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে যেন নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সব ধরনের নেশা দ্রব্যের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।


আজ ৭ জুন ২০১৮ ইং ২১ রমজান বৃহস্পতিবার পল্টনস্থ ভোজন রেস্টুরেন্টে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ-এর উদ্যোগে বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত আমিনী এসব কথা বলেন।

ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মু. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মু. আবুল হাসিম শাহীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী মোঃ তৈয়্যব হোসাইন, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, সহকারী মহাসচিব মাওলানা ফারুক আহমদ, মাওলানা একেএম আশরাফুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান, ছাত্র জমিয়তের সভাপতি তোফায়েল গাযালী, ইসলামী ছাত্র সমাজের সভাপতি মু. নুরুজ্জামান, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সভাপতি আব্দুর রহমান, মুসলিম ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, ই.শা ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ফরহাদ, ইসলামী ছাত্র খেলাফতের সিনিয়র সহ-সভাপতি আবু জাফর সালেহ, সহ-সভাপতি মির্জা মোঃ ইয়াসিন আরাফাত, খেলাফত ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আল আমিন, ইসলামী ছাত্র খেলাফতের সাংগঠনিক সম্পাদক মুহিউদ্দিন, জয়েন্ট সেক্রেটারী ওসমান কাসেমী, দফতর সম্পাদক ইলিয়াছ আহমদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ ফরহাদ, কেন্দ্রীয় সদস্য ইসহাক আল মামুন, আব্দুল হাই মাসুম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আরিফুর রহমান, ময়মনসিংহ যুগ্ম আহবায়ক ফয়জুর রহমান, চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মোঃ ইয়াসিন, ছাত্রনেতা ওয়াহেদ মোজহের প্রমুখ।

আগের সংবাদবাজেটে ঘাটতি ১ লাখ ২১ হাজার কোটি টাকা
পরবর্তি সংবাদভারতে ইফতারের আয়োজন বন্ধ, ধর্মনিরপেক্ষতা কি শুধু মুসলমানদের জন্য?