
ফাতেহ ডেস্ক
সংবাদ সম্মেলনে বেফাক সহসভাপতি মাওলানা আশরাফ আলির কাছে পরীক্ষা-নিয়ন্ত্রকের ফাইল হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৪২ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।
সংবাদ সম্মেলনে পঠিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ছয়টি স্তরে অনুষ্ঠিত বেফাকুল মাদারিসের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্য থেকে উত্তীর্ণ হন ১ লাখ ১৩ হাজার ৪৫২ জন। গড় পাশের হার ৭৭.৯৬%। ছাত্রদের পাশের হার ৮৩.২৭% এবং ছাত্রীদের পাশের হার ৬৯.৯৯%। পরীক্ষায় স্টারমার্ক পেয়েছন ২১ হাজার ১৭৫ জন এবং প্রথম বিভাগে পাশ করেছে ২৬ হাজার ১৭৫ জন শিক্ষার্থী।
স্তর ভিত্তিক পাশের হার :
ফযিলত মারহালায় পাশের হার (বালক) ৮৬.৯১% ও (বালিকা) ৮১.৭২%। ছানাবিয়া মারহালায় (বালক) ৭২.৭৪% (বালিকা) ৫৬.২৫%। মুতাওয়াসসিতা মারহালায় (বালক) ৮৯.৭৭% ( বালিকা) ৭৫.১৭%। ইবতেদায়ি মারহালায় (বালক) ৭৫.৬৬ ( বালিকা) ৬৭.০৫% এছাড়া তাহফিজুল কুরআন এবং ইলমুত তাজবীদ ওয়াল কিরাত বিভাগে পাশের হার যথাক্রমে ৮৬.৫৫% ও ৮৮.০০%।
