ইমেজ সঙ্কটে ইমরান খান ?

বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেটার ও পিটিআই প্রধান ইমরান খান ও রেহাম খানের মাত্র কয়েক মাসের সংসার।এই সংসার জীবনে নানা বিষয় নিয়ে রেহাম খানের একটি বইয়ের পাণ্ডুলিপি অনলাইনে প্রকাশ হয়েছে। পাণ্ডুলিপি প্রকাশের পরই পাকিস্তানের রাজনীতিতে হঠাৎ করেই সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, নির্বাচনের আগে ইমরান খান ইমেজ সঙ্কটে পড়তে যাচ্ছেন।

পাণ্ডুলিপির একটি অংশে রেহাম লিখেছেন, ‘ইমরান খান খুবই শয়তান। সে নামাজ পড়ে না, রোজাও রাখে না।’ অনেকেই বলছেন, পাকিস্তানের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইমরানের বিরুদ্ধে রেহামকে লেলিয়ে দেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইমরানের দল কি বলছে? 

পাকিস্তানের একজন বিখ্যাত সংগীতজ্ঞ ও পিটিআইয়ের সদস্য সালমান আহমেদ বলেন, সাবেক স্বামীর ক্ষতি করতে রেহাম পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কাছ থেকে অর্থ নিয়েছেন।

তিনি বলেন, একটি ঘনিষ্ঠ সূত্র আমাকে জানিয়েছে, এ বইটি লিখতে রেহামকে পিএমএল-এন ৯০ লাখ রুপির বেশি দিয়েছে।

ইমরানের দুই বিয়ে

১৯৯৫ সালে ইমরান প্রথম বিয়ে করেছিলেন জেমিমা গোল্ডস্মিথকে। ২০০৪ সালে সেই বিয়ে ভেঙে যাওয়ার পর ২০১৫ সালের জানুয়ারিতে ইমরান আবার বিয়ে করেন পাকিস্তানি-ব্রিটিশ সাংবাদিক রেহাম খানকে। ওই বছরই অক্টোবরে ভেঙে যায় দ্বিতীয় বিয়েটাও।

আগের সংবাদভারতে ইফতারের আয়োজন বন্ধ, ধর্মনিরপেক্ষতা কি শুধু মুসলমানদের জন্য?
পরবর্তি সংবাদইয়ামেন সঙ্কট সমাধানে আলোচনার আহবান কুয়েত আমীরের