মাংসের নির্ধারিত দাম আজ থেকে প্রত্যাহার ব্যবসায়ীদের

ফাতেহ ডেস্ক

রমজানে নির্ধারিত মাংসের মূল্যতালিকা আজ থেকে প্রত্যাহার করছে মাংস ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন, গরুর হাটে ইজারাদারদের কোটি কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে। রমজান শুরুর আগে গরু ও খাসির মাংসের দাম নির্ধারণ করে বাজারে বাজারে মূল্যতালিকা টানানোর নির্দেশ দেয় সিটি করপোরেশন। কিন্তু সরকার নির্ধারিত খাজনা বাস্তবায়ন ছাড়া মাংসের মূল্যতালিকা মানা সম্ভব নয় বলেও জানান ব্যবসায়ীরা।

শুক্রবার (৩১ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অসহযোগিতায় রাজধানীর মাংসের বাজারের অস্থিরতা কাটছে না।

আগের সংবাদরোহিঙ্গা ও ফিলিস্তিনিদের সার্বভৌমত্বের অধিকার ফেরতের আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদখালেদা-তারেকের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে : রিজভী