জাতীয় ঐক্যফ্রন্ট : লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে নেতাদের পরস্পরবিরোধী মত

ফাতেহ ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্ট এখন পুরোপুরি নিস্ক্রীয়, লক্ষ্যহীন। ফ্রন্টের নেতা ড. কামাল হোসেন ব্যস্ত নিজ দল গণফোরাম নিয়ে। লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে জোট নেতারা। সমন্বয়হীনতার অভিযোগ তুলে জোট ছাড়ার হুমকি দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জাতীয় নির্বাচনের আগে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট; তা পূরণ হয়নি। একথা এখন অকপটে স্বীকার করছেন জোট নেতারাই। নির্বাচনের আগে গুটিকয়েক সভা-সেমিনার করলেও এখন পুরোপুরি নিস্ক্রীয়।

ফল বিপর্যয়ের পরও বড় কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেনি এই জোট। লক্ষ্য অর্জন না হওয়ায় হতাশ জোট নেতারা। জোটের ৭ এমপির সংসদে যোগদান নিয়েও তৈরি হয়েছে মতবিরোধ।

জোটের সৃষ্টি হওয়া জট আলোচনায় নিষ্পত্তি সম্ভব বলে মনে করেছেন জোট নেতারা।

সমস্যাগুলোর নিস্পত্তি না হলে অনৈক্য আরও বাড়বে এবং জোটের ভবিষ্যত অন্ধকার বলেও মন্তব্য করেছন ঐক্যফ্রন্ট নেতারা।

আগের সংবাদকিশোরীকে দিনের পর দিন ধর্ষণ, চিকিৎসক আটক
পরবর্তি সংবাদঈদে ঢাকা ছাড়ছে এক কোটি ৪৭ লাখ মানুষ