কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ফাতেহ ডেস্ক

কক্সবাজারে আলাদা সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন।

শুক্রবার দুপুরে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে রোহিঙ্গা বহনকারী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ঘটনাস্থলেই মারা যায় তিনজন। আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে মারা যায় দুইজন। আহত হয় আরো ৫ যাত্রী। নিহতরা হলেন, খুটাখালী উত্তর ফুলছড়ি এলাকার রওশন আক্তার ও রামু উপজেলার ছনেট পাল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগের সংবাদবিশ্ব পর্যটন সংস্থার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীকে আনতে যাওয়া পাইলট আটক: তদন্ত কমিটি গঠন