
ফাতেহ ডেস্ক
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখিল চন্দ্র (৪৫) নামে নিখোঁজ এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঝিনিয়া গ্রামের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিখিল চন্দ্র ওই গ্রামের মৃত মোহন চন্দ্রের ছেলে।
নিহতের ভাই নারায়ণ চন্দ্র বলেন, শুক্রবার বিকেলে নিখিল চন্দ্র বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে তার মরদেহ পাওয়া যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবহান (ওসি) জানান, নিখিল চন্দ্রের মরদেহ উদ্ধার করার পর গাইবান্ধা সদর আধুনিক হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
