ইরানের বিরুদ্ধে নেয়া পদক্ষেপে রাশিয়ার সমর্থন নেই

ফাতেহ ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের বিরুদ্ধে নেয়া পদক্ষেপের প্রতি মস্কোর কোন সমর্থন নেই। এছাড়া ইরানের সঙ্গে তার দেশসহ ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা চুক্তি রক্ষারও আহ্বান জানান তিনি।

সম্প্রতি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম- এসপিআইএফই’র শীর্ষ সম্মেলনে অবকাশ যাপনের সময় রাশিয়ার বাল্টিক তীরবর্তী বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর সঙ্গে এক বৈঠককালে এসব কথা বলেন ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, রুশ সরকার ইরানের বিরুদ্ধে নেয়া পদক্ষেপগুলো সমর্থন করে না। বিগত বছরগুলোতে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত ইতিবাচক কোন পদক্ষেপ ধ্বংস করা উচিত হবে না। ইরানের উপর কোন পদক্ষেপকেই দীর্ঘমেয়াদে চাপিয়ে দেয়া উচিত নয়।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, তেহরান চার বছর আগে পরমাণু সমঝোতায় যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা এখনো অক্ষরে অক্ষরে পালন করছে। পরমাণু কর্মসূচি বিষয়ে বিশ্বের সবচেয়ে স্বচ্ছ দেশ এখন ইরান। এটি শুধু কথার কথা নয়। এর সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা-আইএইএ’র পর্যবেক্ষণ প্রতিবেদন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘনের একটিও প্রমাণ পায়নি আইএইএ। কিন্তু আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে, যা উচিত হয়নি। তাই আন্তর্জাতিক সমাজের দায়িত্ব সমঝোতার ভিত্তিতে ইরানের যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেগুলো নিশ্চিত করা।

আগের সংবাদমোদিকে আলোচনার প্রস্তাব দিয়ে ইমরানের চিঠি
পরবর্তি সংবাদপঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেম, ঈদের পরদিন বাসায় ডেকে ধর্ষণ